1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গত ২০ বছরে শহরে আসা শিক্ষকদের গ্রামে ফিরে যেতে হবে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ পাইকগাছায় পুকুরে শোল মাছ চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ছাত্র কল্যাণ তহবিলের বৃত্তি প্রদান মণিরামপুরে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আছাদুজ্জামান মিন্টুর বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ হরিঢালী ইউনিয়ন মা:বালিকা বিদ্যালয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশুর বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে ১০ লক্ষ টাকা হজম! কয়রায় লোকালয়ে হতে তক্কক সাপ উদ্ধার, গহীন সুন্দরবনেই অবমুক্ত সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- সিলেটে জমিয়ত শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করলো স্থানীয়রা

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত
koyra-16834
  • ​কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

কয়রায় অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (বুধবার) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষ “পদ্ম”-এ এই সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ. মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম।

আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ভিটামিন ‘এ’ শুধু শিশুর অন্ধত্বই দূর করে না, বরং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ​ডাঃ. বিকাশ মৃধা, ডাঃ গোলাম মাইন ফেরদৌস, ডাঃ. আশিকুর রহমান, সাংবাদিক মাষ্টার আঃ রউফ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর