1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গত ২০ বছরে শহরে আসা শিক্ষকদের গ্রামে ফিরে যেতে হবে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতাবৃদ্ধির প্রশিক্ষণ পাইকগাছায় পুকুরে শোল মাছ চাষে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ছাত্র কল্যাণ তহবিলের বৃত্তি প্রদান মণিরামপুরে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আছাদুজ্জামান মিন্টুর বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ হরিঢালী ইউনিয়ন মা:বালিকা বিদ্যালয়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশুর বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে ১০ লক্ষ টাকা হজম! কয়রায় লোকালয়ে হতে তক্কক সাপ উদ্ধার, গহীন সুন্দরবনেই অবমুক্ত সীমান্তে ভারতের পুশইনের চেষ্টা, বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ- সিলেটে জমিয়ত শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করলো স্থানীয়রা

মণিরামপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত
jessore-16837
  • উত্তম চক্রবর্তী,যশোর জেলা প্রতিনিধি।।

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এক জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন বুধবার বিকেলে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরআলি যুব সংঘের আয়োজনে এবং শিক্ষক রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দূর-দূরান্ত থেকে আসা ক্ষীপ্রগতির ঘোড়া ও সওয়ারীদের এই লড়াই দেখতে দুপুরের পর থেকেই হাজারো উৎসুক জনতার ঢল নামে।

জমকালো অতিথি ও আলোচনা সভা ঘোড়াদৌড় প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক ও আসন্ন মণিরামপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জননেতা জনাব আসাদুজ্জামান মিন্টু।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুবদল নেতা তুহিন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আসাদুজ্জামান মিন্টু বলেন, ঘোড়াদৌড় আমাদের বাংলার এক প্রাচীন ও লোকজ ঐতিহ্য।

প্রযুক্তির এই যুগে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন সুস্থ বিনোদন ও খেলাধুলার বিকল্প নেই। গ্রামীণ এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হানুয়ার বাগেরআলি যুব সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে খেলাটি সম্পন্ন করায় আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান মফিজ।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে শেষ হয় এবং স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘদিন পর এমন একটি জমজমাট আয়োজন উপভোগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর