- নিজস্ব প্রতিবেদক ::
পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডলের বিরুদ্ধে পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পদে চাকুরী দেওয়ার নামে অর্ধ কোটি টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।
চাকুরী প্রত্যাশী ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন তালার কানাইদিয়া গ্রামের একজন প্রিয়াংকা মল্লিকের স্বামী তীর্থ মন্ডলের অভিযোগ গত ১২/১০/২৩ ইং তারিখের স্থানীয় পত্রিকায় বিভিন্ন পদে বিজ্ঞাপন দিয়ে তিনি এসব টাকা আত্নসাৎ করেন। তার অভিযোগ, স্ত্রী প্রিয়াংকার জন্য পরিচ্ছন্নতাকর্মী পদে তার নিকট থেকে ২ কিস্তিতে ১১ লক্ষ টাকা নিয়ে নিয়োগ না দিযে সমুদয় টাকা তিনি নিজেই আত্নসাৎ করেছেন।
এব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর মন্ডল পরিচ্ছন্নতা কর্মী পদে প্রিয়াঙকার স্বামী তীর্থ মন্ডলের নিকট থেকে বিভিন্ন মেয়াদে ৯ লক্ষ ৫ হাজার টাকা গ্রহনের কথা স্বীকার করলেও সেসব টাকা তিনি সাবেক এক এমপিকে দিয়েছেন বলে দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। (বিস্তারিত আসছে)