1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৪ বার পঠিত
nilfamari-16843
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে প্রতিষ্ঠান মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ্ব মো. শফিয়ার রহমান সরকার।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আব্দুল হামিদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেন, শফিউল আলম সাজু, শাহাবুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক মো. মনোয়ার হোসেন, এইচএসসি পরীক্ষার্থী জাকারিয়া নয়ন ও আরজুন মাশরুরা দিনা প্রমুখ।

পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন প্রভাষক মো. মোখলেছুর রহমান।

শেষে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জাহেদুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কলেজ শাখার শিক্ষক-শিক্ষিকা এবং এইচএসসি পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের কলেজ শাখার উপাধ্যক্ষ মো. সাজ্জাদ হোসেন জানান, এবারে লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে তিন বিভাগে মোট ৪০৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবেন।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২০২ জন, মানবিক বিভাগে ১৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬৫জন পরীক্ষার্থী রয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর