- উত্তম চক্রবর্তী, যশোর জেলা প্রতিনিধি।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ঐক্যের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মণিরামপুর পৌর মেয়র পদপ্রার্থী জননেতা জনাব আসাদুজ্জামান মিন্টু।
তিনি বলেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মানতে হবে। দল যাকে মনোনীত করবে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করতে হবে।
শুক্রবার সকালে যশোরের মণিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নে আয়োজিত বিএনপির এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই যৌথ সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, বিএনপি একটি বৃহৎ এবং সুশৃঙ্খল রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ এর পরিচালনায় অনুষ্ঠিত এই যৌথ সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, সহ-সভাপতি মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সফিয়ার রহমান, মণিরামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, সহ-সভাপতি হারুন-রশিদ সহ উপজেলা, পৌরসভা ও দুর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসাদুজ্জামান মিন্টুর বক্তব্যকে সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে দলের যেকোনো সিদ্ধান্তের প্রতি অনুগত থাকার এবং বিএনপির বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।