1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫২ বার পঠিত
jessore-16859
  • উত্তম চক্রবর্তী।।

যশোরের রাজগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন ও প্রয়োজনীয় কাগজপত্রহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।

শুক্রবার সকাল থেকে রাজগঞ্জ বাজারের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আজাদ ইমন শাকিল।

এ সময় ফিটনেস সনদবিহীন ও বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ট্রাফিক সার্জেন্ট আজাদ ইমন শাকিল জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের মাধ্যমে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন নেই, ফিটনেস সনদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই অথবা কাগজপত্র জাল বা ভুয়া হিসেবে প্রমাণিত হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যশোর জেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর