1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত
paikgacha-gaja-16860
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে স্থানীয় যদু দাশ নামে এক ব্যক্তিকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

পরে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

একই সঙ্গে তার কাছ থেকে উদ্ধার করা গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত যদু দাশ দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর