1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক কপিলমুনিতে গাঁজার আখড়ায় অভিযানে আটক ৫, কয়রার আদালতের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড রাজগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মণিরামপুরের দুর্বাডাঙ্গায় বিএনপির যৌথ সভায় আসাদুজ্জামান মিন্টু পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা শুরুর একাদশে মার্টিনেজ, সম্পূর্ণ ভিন্ন দল নিয়ে আর্জেন্টিনার অনুশীলন সুন্দরবনে কোস্টগার্ডের সাথে দুলাভাই বাহিনীর গোলাগুলি‌তে নিহত ১, দস্যু প্রধান আটক মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত অন্তর নিহত

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৫ বার পঠিত
koyra-16862
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবনের কোবাদক স্টেশনের অধিনস্থ এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ দিয়ে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় আরও ২ জন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১ টি নৌকা, ৩ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জাল সহ ৫০ পিচ হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ২৬ জুন ( শনিবার) ভোর ৫ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সন্যাশির খাল এলাকা হতে তাকে আটক করা হয়।

আটক জেলে হলেন গাবুরা গ্রামের আক্তারুল ইসলাম (৩০)। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত জেলে আক্তারুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর