1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় অপদ্রব্য পুশকৃত ২৬০ কেজি চিংড়ি জব্দের পর গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত
16950
সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৬০ কেজি অপদ্রব্য জেলি পুশকৃত চিংড়ি মাছ জব্দের পর সেগুলো জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে সদরের ব্যস্ততম সংগীতা মোড় এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়।
​ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেনের নেতৃত্বে শহরের সংগীতা মোড়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি চিংড়িবাহী যানবাহনে তল্লাশি চালিয়ে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও তরল জেলি পুশকৃত আনুমানিক ২৬০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বাড়িয়ে বাড়তি মুনাফা লাভের উদ্দেশ্যে উক্ত জেলি পুশ করেছিল।
​পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত বিপুল পরিমাণ চিংড়ি মাছগুলো শহরের প্রধান সড়কের পাশে এনে জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে সম্পূর্ণ বিনষ্ট করা হয়।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহেদ হোসেন জানান, চিংড়ির ওজন বাড়িয়ে সাধারণ ক্রেতাদের ঠকানো এবং জনস্বাস্থ্যের ক্ষতি করার এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ধরে রাখতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এমন ভেজালবিরোধী ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর