নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় যমুনা লাইন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে রুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় ভ্যানে থাকা নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লেও তারা অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায়। তবে অজ্ঞাত মোটর ভ্যান চালক গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুমি আক্তার উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের শহিদুল মোড়লের মেয়ে ও পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল বেতাগ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু সন্তান নিয়ে মোটর ভ্যানযোগে তালা থেকে আঠারো মাইলের দিকে যাচ্ছিলেন রুমি বেগম।পথিমোধ্য শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা যমুনা লাইন পরিবহনের সাথে ধাক্কা লাগে।ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালে রুমি মৃত্যু হয়।এসময় ভ্যান চালক গুরুতর আহত হয়।তবে ভ্যান থেকে নিহতের দুই শিশু সন্তান ছিটকে পড়লে আলৌকিক ভাবে অক্ষাত অবস্থায় প্রাণে বেঁচে যায়। গুরুতর আহত ভ্যান চালককে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে তালা থানা পুলিশ ও ফারায় সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।