1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

খুলনায় বিদেশি পিস্তল,পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত
khulna-16982
  • খুলনা ব্যুরো ::

খুলনা নগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের দাবি করেছে র‍্যাব-৬। শুক্রবার দুপুরে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে তাদের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালায়। এ সময় মো. শুক্কুর হাওলাদার ও মো. ইমরান খান নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেফতার হওয়া ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

khulna-16983

র‍্যাব আরও জানায়, গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামিদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

অস্ত্রধারী সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর