1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত
koyra-17048
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ।

এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম
জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।

জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যাক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।

কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে।

আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর