1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের! সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার,৩ জেলে কারাগারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি কাজল পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত যেভাবে নায়েব শর্মিষ্ঠার ঘুষ বাণিজ্যের মহারাণী হয়ে ওঠা! কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি

কয়রায় সোনালী ব্যংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত
koyra-17157
  • কয়রা(খুলনা)প্রতিনিধি ::

কয়রা সদরে অবস্থিত সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকদের সুবিধার্তে এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আর উদ্বোধনের পর থেকে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা গ্রাহকরা টাকা জমা ও উত্তোলন করার সুযোগ পাবে এই কার্যক্রমের মাধ্যমে ।

শনিবার (১ আগষ্ট) বেলা ১১ টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস ।

উদ্বোধনের পুর্বে ব্যাংকের সম্মেলনে কক্ষে গ্রাহকদের সাাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পি এল সি, কয়রা শাখার ম্যানেজার সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম কুদ্দুস ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি,খুলনার প্রিন্সিপাল অফিসের এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ ইশরাত হোসেন। এতে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংক কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায়, নিহার রঞ্জন রায়, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, মাষ্টার আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আঃ মালেক, সাধারণ গ্রাহক আজগার আলী, তহমিনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর