1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের!

পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময়

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত
paikgacha-17181
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) ও খুলনা-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক পাইকগাছা ও কয়রা উপজেলা এবং পাইকগাছা পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (৩ আগস্ট) বিকেলে পাইকগাছা মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (লোনা পানি কেন্দ্র) মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল আলম নান্নু, জেলা যুবদলের সভাপতি শামীম কবীর এবং কয়রা উপজেলা বিএনপি নেতা নুরুল আমিন বাবুল, এম এ হাসান, পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফাহমিদা হক বলেন, খুলনা-৬ আসনের পাইকগাছা ও কয়রা উপজেলার সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, প্রবাসী কার্ড চালু এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব উদ্যোগ শতভাগ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

এ সময় তিনি অভিযোগ করেন, একটি মহল এসব কর্মসূচি নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপির বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে।

এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর