1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বড় ভাই  ডা. শরীফুল আলম চৌধুরীর ইন্তেকাল তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সৈয়দপুরে কর্মস্থলে ফাঁকির অভিযোগে মনগড়া খবর প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের!

শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি

  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
humki-17183
  • শার্শা (যশোর) সংবাদদাতা::

যশোরের শার্শা উপজেলার তেবাড়িয়া গ্রামে অন্যের জমি দখল করে দেওয়ার কথা বরে প্রকৃত জমির মালিককে মোবাইলের মাধ্যমে জিবননাসের হুমকি। এলাকার আইন শৃংখলার পরিবেশ ভঙ্গকারি ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, রওশন মাষ্টার, আসাদ, সাহেব আলী ও আশা বনমান্দার কলোনিপাড়ার ফকির আহম্মেদের পত্র রমজান আলী ও নৈহাটি গ্রামের আলী মিয়ার পুত্র মমিনুল হকের পক্ষ অবলম্বন করে বিজ্ঞ শার্শা সিভিল জজ আদালতে মামলা চলমান অবস্থায় মামলার বাদী আমিরুল ইসলামকে ২ শতক জমি ছেড়ে দেওয়ার জন্য বার বার চাপ সৃষ্টি করছে।

অসহায় আমিরুল ইসলাম ন্যায় বিচারের স্বার্থে বিজ্ঞ শার্শা সিভিল জজ আদালত যশোরে একটি দেওয়ানী মামলা করেন। যার নং ১০৫/২৬। মামালর বাদী আমিরুল ইসলাম মামলার বিবরনে উল্লেখ করেছেন জেএল নং ২৫, আর.এস দাগ নং-৪৪৫, জমির পরিমান ১৯ শতক এর মধ্যে ১৭ শতক জমি ইমান আলীর নিকট থেকে ২২ জুন ১৯৯৪ সালে ৫২৬৫নং রেজিষ্ট্রিকৃত দলিল মুলে খরিদ করে নামপত্তন ও চুড়ান্ত আর.এস রেকর্ড প্রাপ্ত হয়ে বর্তমান অদ্যবধি ভোগ দখলে আছে।

মুল বিষয় বিবাদী রমজান আলী, মমিনুল হক রাস্তার পশ্চিম পাশে অন্যের দাগ খতিয়ান থেকে জমি খরিদ করেছেন। কিন্তু রাস্তার পূর্ব পার্শ্বে ইমান আলী গংদের নিকট থেকে কখনই তারা জমি খরিদ করে নাই। অথচ সড়কের পাশের জমি মূল্যবান হওয়ায় পেশি শক্তি ও দলিয় প্রভাব খাটিয়ে জমি জবর দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিরুপায় হয়ে অসহায় আমিরুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহিনতায় দিনাতিপাত করছে। জবর দখলকারিদের কারনে যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাঙ্খিত ঘটনা বিষয়টি থানা প্রশাষনকে হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেছে এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর