1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু বাংলাদেশে আস্তানা গড়তে চায় আল-কায়েদা মন্ত্রিসভায় রদবদল: এলজিআরডিতে সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি জলাবদ্ধতায় ডুমুরিয়ার খর্নিয়ার ডোমরা বিলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত ও মৎস্য ঘের তালায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত উৎপাদনের চাকা সচল রাখতে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে: বিসিক চেয়ারম্যান  কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

খুলনায় ব্যাংকের ডিজিটাল সার্ভিস বাংলা কিউআর সম্পর্কে ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
17285
কয়রা প্রতিনিধি:

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে খুলনা নিউমার্কেটে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিন ব্যাপী সিটি ব্যাংক পিএলসি খুলনা শাখা উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ক্যাম্পেইনের আওতায় গ্রাহকদের জন্য কেনাকাটার উপর  ১০% ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। এটি ১৩ আগস্ট  থেকে শুরু হয়ে আগামী ২৭ আগস্ট পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এস. এম. কামালুজ্জামান কামাল, পরিচালক, মো: মতিয়ার রহমান মোল্যা। অতিরিক্ত পরিচালক, এন. এ. এম. সারওয়ারে আখতার  ও মোঃ আবুল বাশার এবং সহকারী পরিচালক মো: নাফিউল করিম।
খুলনা সিটি ব্যাংক পিএলসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা অঞ্চলের প্রধান মো: ইব্রাহিম খলিল,  এরিয়া হেড ও শাখা ব্যবস্থাপক হিমাদ্রী শেখর হোড়, হেড অফ অফলাইন বিজনেস, মো: রেফাজ আহম্মেদ ভুইয়া, হেড অফ বিজনেস সাপোর্ট, মো: শফিউল করিম এবং খুলনা অঞ্চলের রিজিওনাল হেড অফ অফলাইন বিজনেস, নেওয়াজ মাহমুদ। এছাড়া খুলনা নিউমার্কেটের ব্যবসায়ীগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের একটি অনন্য উদ্যোগ, যা দেশকে ক্যাশলেস সমাজে রূপান্তরিত করার অন্যতম প্রধান হাতিয়ার। এই পদ্ধতিতে গ্রাহকরা যেকোনো মার্চেন্ট কিউআর স্ক্যান করে সহজেই পেমেন্ট করতে পারছেন, অন্যদিকে ব্যবসায়ীরা ডিজিটাল মাধ্যমে দ্রুত ও নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারায় লাভবান হচ্ছে।
এ সময় বক্তারা ডিজিটাল লেনদেনের সুবিধা, সাইবার নিরাপত্তা ও বাংলা কিউআরের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দেশের আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও গতিশীল করতে সকল ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্ট গ্রহণে আহ্বান জানান।
সিটি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের প্রতিটি প্রান্তে ডিজিটাল অর্থনীতির সুফল পৌঁছে দিতে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর