কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল
প্রকাশিত :
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
২৫
বার পঠিত
কয়রা প্রতিনিধি:
কয়রায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দােয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম, এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, কয়রার বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এফএম মনিরুজ্জামান মনি, জিএম রফিকুল ইসলাম, মোঃ কোহিনুর ইসলাম, মােস্তাফিজুর রহমান, নাজমুল হুদা, শেখ মাসুদুর রহমান, রওশন আলী মােল্যা, আব্দুল গফফার, জামাল ফারুক জাফরিন, মোঃ কামরুল ইসলাম খান, ফয়জুল করিম খোকন, মোঃ আয়ুব আলী, সাইফুজ্জামান, আমিরুল ইসলাম, মিনারুল ইসলাম মালী, শফিকুল ইসলাম,জিয়াউর রহমান জিতু, যুবদল নেতা এহসানুর রহমান, মােস্তাফিজুর রহমান রাজু,আহাদুর রহমান লিটন, আছাবুর রহমান মােল্যা, শ্রমীকদল নেতা আব্দুর রউফ, এ করিম, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হােসেন, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেন।
আলোচনা শেষে দােয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা গােলাম মােস্তফা।