1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট)  সকাল ১০ টায় শিক্ষক সমিতি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক রমেন রায়।

সভায় আগামী ২০২৭ শিক্ষাবর্ষকে কেন্দ্র করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, যুগোপযোগী পাঠদান এবং শ্রেণিকক্ষে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার বিষয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি( বাশিষ) এর নতুন কমিটি গঠন উপলক্ষে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক নির্বিচত হন বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও সদস্য সচিব নির্বাচিত হন মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান।
সদস্যরা হলেন, রমেন রায়, রণজিত কুমার সরকার, মোছাঃ রাশিদা খাতুন, প্রণব কুমার মন্ডল ও মোঃ আবুল বাশার। অনুষ্ঠান শেষে মঠবাড়ি সেরাজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিখিলেশ্বর রায় ও মালিখালী বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রনব কুমার মন্ডলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর