1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুন্দরবন থেকে ৪৫ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ২ কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল কয়রায় মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সভা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খানাখন্দে বেহাল দশা: জনদুর্ভোগ চরমে কয়রায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দােয়া মাহফিল তালায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত নিজের দেওয়া ভোটের একটি অংশ মেনে অন্য অংশ অস্বীকার করা যায় না—- মিয়া গোলাম পরওয়ার পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশী চাষীরা, সুদিন ধরে রাখতে চাই সুষ্টু ব্যবস্থাপনা

সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জাসাসের দোয়া মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি:


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় জেলা জাসাসের প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
আরো বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী, সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ রাজ্জাক। এসময় পৌর জাসাসের সদস্য সচিব সিরাজ আনোয়ার রাজ, সদর উপজেলা জাসাসের আহবায়ক সালমান কাদের, যুগ্ম আহবায়ক এশারুল ইসলাম, পাটকেলঘাটা থানা জাসাসের আহবায়ক শেখ শামিউল ইসলাম রুবেল, যুগ্ম আবায়ক শহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মো. রায়হান হোসেন, পৌর ওলামা দলের আহবায়ক কামরুজ্জামান কামু, দেবহাটা উপজেলা আহবায়ক মনিরুজ্জামান, বিএনপি নেত্রী সোনিয়া সুলতানাসহ জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।
দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর