1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত
17444
কয়রা প্রতিনিধি:


খুলনার কয়রায় পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রাশেদুল আলমের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মদিনাবাদ গ্রামে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদিনাবাদ গ্রামের মো. মাহবুব ফকিরের ছেলে আলাউদ্দিন এবং মো. খোরশেদ ফকিরের ছেলে শাহাজানকে গ্রেপ্তার করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কয়রা ইজিবাইক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মদিনাবাদ গ্রামের মো. ইউসুফ গাজীর ছেলে মো. আরিফুল ইসলামকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪ হাজার ৫২০ টাকাসহ আটক করা হয়।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর