1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় রঙিন তরমুজ চাষে চমক দেখিয়ে স্বাবলম্বী কৃষাণি মিতালী পাইকগাছা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ গ্রেফতার কপিলমুনিতে পৃথক অভিযানে হরিণের মাংস ও গাঁজাসহ আটক ২ প্রতারণার মামলায় মুন্সীগঞ্জ পৌর বিএনপি নেতা স্বপনের জামিন লাভ পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত

কপিলমুনিতে পৃথক অভিযানে হরিণের মাংস ও গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত
paikgacha-17459
  • নিজস্ব প্রতিবেদক ::

পাইকগাছার কপিলমুনি ফাঁড়ি পুলিশ জনতার সহায়তায় পৃথক অভিযান চালিয়ে ৯ কেজি হরিণের মাংস ও গাঁজাসহ ২ জনকে আটক করেছে। এরমধ্যে গাঁজাসহ আটক উপজেলার নোয়াকাটি গ্রামের আফছার সরদারের ছেলে সবুর সরদার (৬০) কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরীর আদালতে ৬ মাসের কারাদন্ড ও ১ শ’ টাকা জরিমানা করা হযেছে।

অন্যদিকে হরিণের ৯ কেজি মাংসসহ আটক যশোরের বাঘারপাড়া উপজেলার সালবরাত গ্রামের মৃত তৈযেবুর মোল্লার ছেলে ইরিয়াস মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


paikgacha-17461


কপিলমুনি ফাঁড়ির পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সদরের জনতা ব্যাংক সংলগ্ন নিজ চায়ের দোকান থেকে সবুর সরদারকে ৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া একই রাতে বাজার মোটর সাইকেল স্ট্যান্ড থেকে জনতার সহায়তায় ইলিয়াস মোল্লাকে হরিণের মাংসসহ আটককরা হয়।

এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে গাঁজাসহ আটক সবুর সরদারকে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা জরিমানা করেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।

এছাড়া হরিণের মাংসসহ আটক ইলিয়াসকে ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর