1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩০ বার পঠিত
17493

২০০১ সালে পথচলা শুরু, ২০১৯ সালে ‘বুলবুল’-এ ঝরেছিল স্মৃতিঘেরা বটবৃক্ষ

মোহাঃ হুমায়ুন কবির:


দীর্ঘ দুই বছর স্তব্ধ থাকার পর আবারও প্রাণের স্পন্দনে জাগতে শুরু করেছে উপকূলের মাটি। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে আবার বসছে ঐতিহ্যবাহী ‘কাছারীবাড়ী বৃক্ষমেলা’। আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে কাছারীবাড়ী বাজারসংলগ্ন সুবিশাল মাঠে শুরু হতে যাচ্ছে ১০ দিনব্যাপী এই বৃক্ষউৎসব।

মেলা উদযাপন উপলক্ষে গত ২২ আগস্ট অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক প্রথম সভা। এতে সর্বসম্মতিক্রমে বেদকাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার মতিয়ার রহমানকে সভাপতি এবং ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আয়োজকরা জানান, উপকূলে সবুজের বিপ্লব ঘটাতে এবং মানুষের মাঝে নতুন করে পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। মেলায় দেশি-বিদেশি দুর্লভ প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারার সমাহার ঘটবে। দুই বছর পর প্রিয় এই মেলা ফিরে পাওয়ার খবরে মেতে উঠেছে পুরো জনপদ।

কাছারীবাড়ী বৃক্ষমেলার ইতিহাস প্রায় দুই দশকেরও বেশি পুরোনো। ২০০১ সালে উত্তর বেদকাশীর উপ-সহকারী কৃষি কর্মকর্তা স. ম. নজরুল ইসলামের দূরদর্শী ভাবনায় প্রথম এই মেলার গোড়াপত্তন ঘটে। তাঁর অক্লান্ত প্রচেষ্টায় সূচনা হওয়া ছোট্ট আয়োজনটি সময়ের পরিক্রমায় হয়ে ওঠে পুরো দক্ষিণ খুলনার সর্ববৃহৎ সবুজ মিলনমেলা।

প্রতিবছর মেলায় লাখ লাখ টাকার চারা কেনাবেচার পাশাপাশি জমে উঠত লোকজ উৎসব। দূর-দূরান্ত থেকে ছুটে আসত মানুষ। হরেক রকমের পসরা, শিশু-কিশোরদের নাগরদোলা, সার্কাসের আনন্দ আর সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজন সব মিলিয়ে মেলাটি ছিল উপকূলীয় মানুষের প্রাণের মেলা। বিশেষ করে শৈশবের সোনালী স্মৃতি বুকে আগলে রাখা স্থানীয়দের কাছে এই মেলা যেন এক গভীর আবেগের নাম।

কাছারীবাড়ী বৃক্ষমেলার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষের ইতিহাস। যে বটবৃক্ষের শীতল ছায়ায় দীর্ঘকাল ধরে জমে উঠত মেলার মূল আড্ডা ও ঐতিহ্য, সেটি ছিল এই অঞ্চলের মানুষের আশ্রয় ও পরিচয়ের এক চিরচেনা স্মারক।

কিন্তু ২০১৯ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর তাণ্ডবে শেকড়সুদ্ধ উপড়ে যায় ছায়াদানকারী সেই প্রকাণ্ড বটগাছটি। এর মধ্য দিয়ে মেলার বুক থেকে চিরতরে হারিয়ে যায় এক দৃশ্যমান ঐতিহ্য। বটবৃক্ষটি আজ আর নেই, তবে লোককথায় ও স্থানীয়দের হৃদয়ে আজও সেই ছায়াঘেরা গাছটি জীবন্ত হয়ে আছে।

প্রাকৃতিক দুর্যোগের মুখে থমকে যাওয়া কাছারীবাড়ী মেলার ইতিহাস এবারই প্রথম নয়। ২০০৯ সালের প্রাণঘাতী ঘূর্ণিঝড় ‘আইলা’র তান্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ায় ২০০৯ ও ২০১০ সালে মেলা বন্ধ রাখতে হয়েছিল। তবে থমকে থাকেনি এই জনপদ ২০১১ সালের ৭ সেপ্টেম্বর আবারও স্বমহিমায় ফিরেছিল এই উৎসব।

সেই আশার আলো নিয়েই দুর্যোগ ও প্রতিকূলতার গণ্ডি পেরিয়ে আবারও সাজ সাজ রব উত্তর বেদকাশীতে। স্থানীয় মানুষের বিশ্বাস, হারানো স্মৃতি আর ঐতিহ্যের আমেজ ফিরিয়ে এনে এবারও উপকূলবাসীর মনে নতুন প্রাণের বার্তা দেবে এই কাছারীবাড়ী বৃক্ষমেলা। আগামী ১১ সেপ্টেম্বর থেকে মেলা মাঠ পূর্ণতা পাবে হাজারো মানুষের কলরবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর