1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
17494

মিজানুর রহমান মিলন:


নীলফামারীর সৈয়দপুরে মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সৈয়দপুর থানা পুলিশ বিশেষ অভিযান অব্যাহত রেখেছে।
গত দেড় মাসে চলা অভিযানে থানায় মামলা হয়েছে ৬৬ টি। এসব মামলায় গ্রেফতার হয়েছে ১১২ জন এবং উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ অন্যান্য মালামাল। এরমধ্যে মাদক সংক্রান্ত ৩২ মামলায় ৬১ জন এবং অন্যান্য ৬৪ মামলায় সাজাপ্রাপ্ত, অন্যান্য মামলার পলাতক ও নিয়মিত মামলায় ৫১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারও হয়েছে চুরি ও হারিয়ে যাওয়া ২২ টি মোবাইল ফোন, রিক্সাভ্যান, চোরাই তামার তারসহ অন্যান্য মালামাল। থানায় দায়ের করা মামলা ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এমন চিত্র উঠে এসেছে।
থানা পুলিশের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মানুষজন। পুলিশকে প্রশংসিত করে মাদকের সাথে জড়িত হোতাদের গ্রেফতারের আহবান জানিয়েছেন তারা।
সুত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ মাদকের থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান শুরু হয়। পুলিশ সুপার ফরহাদ হোসেন খানের নির্দেশনায় সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবীর নেতৃত্বে পুলিশের একাধিক টিম পালাক্রমে চালাচ্ছে এই অভিযান।
থানা পুলিশ ও অন্যান্য সুত্র জানায়, গত দেড় মাসে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,২৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯ বোতল নেশা জাতীয় স্কাফ সিরাপ, সাড়ে ৬ লিটার চোলাই মদ,দেড় লিটার বিদেশি মদ, একটি ব্যাটারিচালিত রিক্সাভ্যান ও বিপুল পরিমাণ তামার তার উদ্ধার করা হয়। এছাড়া চুরি ও হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২২ টি মোবাইল ফোনও উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে মাদকের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ৬১ জন এবং সাজাপ্রাপ্ত, পলাতকসহ অন্যান্য আসামি ৫১ জন।
এদের মধ্যে মাদকসেবন ও অন্যান্য অপরাধে ১৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে পুলিশের মাদকবিরোধী অভিযানের ফলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান,আগে যেসব স্পটে অবাধে মাদক বেচাকেনা হতো, পুলিশের নজরদারির কারণে তা কিছুটা কমে এসেছে। সচেতন মহল এ অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন। তাদের মতে মাদকের বিস্তার পুরোপুরি নির্মূল করতে হলে অভিযান কোনভাবেই শিথিল করা যাবেনা।
এদিকে পুলিশের অব্যাহত অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক
সংগঠনগুলো। বুধবার রাতে পূবালী স্কাউটস ও বিজ্ঞান ক্লাবে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পুর আহবানে ওই সভায় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, সাবেক কাউন্সিলর, বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশ নেন। এতে মাদক প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যুব সমাজকে রক্ষা করতে হলে সমাজ থেকে মাদকের শিকড় উপড়ে ফেলতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, মাদকের সাথে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর