1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত
dumuriya-17499
  • শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা ::

খুলনার ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১০০ কেজি চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় দিলীপ বৈদ্য নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

dumuriya-17500

অভিযানকালে পুশ করা চিংড়ি শনাক্ত করে ১০০ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জব্দ করা চিংড়ি বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়। পুশ করার সঙ্গে জড়িত থাকার দায়ে দিলীপ বৈদ্যকে আটক করা হলে মোবাইল কোর্ট তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “চিংড়িতে অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর মতো অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ মৎস্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

dumuriya-17501

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “পুশ করা চিংড়ি শুধু ভোক্তার জন্য ক্ষতিকর নয়, এটি দেশের চিংড়ি শিল্প ও রপ্তানি বাজারের সুনামও ক্ষুণ্ন করে। পুশবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে উপজেলা ভূমি অফিস ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডুমুরিয়া থানা পুলিশ ও মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চিংড়িতে অপদ্রব্য পুশ, ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর