1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে জনজীবন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ সাতক্ষীরায় মারামারি ঠেকাতে গিয়ে ছুরিআঘাতে জাকারিয়া নামের এক যুবক নিহত প্রদীপ ঘোষের বিরুদ্ধে সংবাদ প্রকাশ, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য! কেশবপুরের মোমিনপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর গফফার ৬ শ’ পিস ইয়াবাসহ গ্রেপ্তার! ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত মাদকবিরোধী অভিযানে পাইকগাছায় গ্রেপ্তার ২, ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

জনজীবন ফাউন্ডেশনের গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক লিটন মাহমুদ

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত
munsigang-17663
  • মুন্সীগঞ্জ প্রতিনিধি::

সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক লিটন মাহমুদকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় মুন্সীগঞ্জ শহরের পুরাতন পৌরসভা মার্কেটের ৪র্থ তলায় কাচারি এলাকায় জনজীবন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য লিটন মাহমুদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জনজীবন ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা।

সাংবাদিক লিটন মাহমুদ বর্তমানে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি খবর টিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি এবং ‘দৈনিক নতুন দিন’ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অনুষ্ঠানে জনজীবন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর