1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

রাজশাহী মহানগরীতে ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় সাইকেল উপহার পেল ৩২ কিশোর

  • প্রকাশিত : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৩ বার পঠিত

সাঈদুর রহমান সাঈদ::

রাজশাহী মহানগরীতে ৪০ দিন জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ৩২ কিশোর সাইকেল উপহার পেয়েছে। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের কুখন্ডী গ্রামে প্রথম বারের মতো ব্যাতিক্রম এই আয়ো জন করে কুখন্ডী সামাজিক ফোরাম। গতকাল দুপুরে কুখন্ডী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই আয়োজন করেন কুখন্ডী সামাজিক ফোরাম।উক্ত অনুষ্ঠানে মোট ৫০ জন শিশু কিশোরদের মাঝে ৩২ টি বাইসাইকেল, ১১ টি কম্বল, ও ৭ টি হাত ঘড়ি বিতরন করা হয়।

জানা গেছে, মাস দেড়েক আগে কুখন্ডী সামাজিক ফোরামের আহবায়ক হাফেজ মাহমুদুল ইসলাম জুম্মার দিন কুখন্ডী বড় মসজিদে ঘোষণা করে যে, ৭ থেকে ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে তাদেরকে একটি করে বাইসাইকেল পুরষ্কার দেয়া হবে। এ ঘোষণার পর থেকে প্রায় অর্ধ শতাধিক এর বেশি কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ৩২ জন বিজয়ী বাইসাইকেল পায়। এছাড়াও যাদের নামাজে উপস্থিতি কম থাকার কারনে তাদের মাঝে কম্বল ও হাত ঘড়ি বিতরন করা হয়।এর আগে বিভিন্ন দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা থেকে তারা উৎসাহিত হয়ে এমন উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। কুখন্ডী গ্রামের সুনাম অনেক আগে থেকেই রয়েছে, গ্রামটিতে রয়েছে হাফেজ, মাওলানা, কারিসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এমন উদ্যোকের মাধ্যমে কিশোররা মসজিদগামী হয়েছে, বর্তমানে সমাজে মাদকাশক্তির উৎপাত বেড়েছে। এথেকে যুব সমাজকে রক্ষা করার জন্য এমন উদ্যোগে এলাকাবাসি খুশী হয়েছেন। এমন ভালো উদ্যোগতাদের পাশে সর্বপরী থাকবে এলাকাবাসি।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি (পবা-মোহনপুর, রাজশাহী – ৩), মফিদুল ইসলাম বাচ্চু চেয়ারম্যান (হরিয়ান ইউনিয়ন পরিষদ), হাফেজ মাওলানা মুজিবুর রহমান (শিক্ষক সরকারি পি.এন.উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী), ডা. সেফাতুল্লাহ (সভাপতি, কুখন্ডী হাফেজিয়া মাদ্রাসা ও বড় মসজিদ), নূর হোসেন (অধ্যক্ষ আদর্শ ডিগ্রি কলেজ), রাজু আহম্মেদ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, পবা উপজেলা), মাসুম মোল্লা (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পবা উপজেলা), মাহমুদুল ইসলাম (আহব্বায়ক, কুখন্ডী সামাজিক ফোরাম)।

আরও উপস্থিত ছিলেন, বিপ্লব আলী, মাহাফুজুর রহমান চনচল, হান্টু, গালিবসহ কুখন্ডী সামাজিক ফোরামের সদস্য বৃন্দ ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর