দীপ্ত নিউজ ডেস্ক::
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শনিবার (৪ মার্চ) সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জ রোড গোলচত্ত্বরের মহাসড়ক থেকে নাজমুল হক(৫০) ও মোছা: রাবেয়া সুলতানা সুমী (৪২) কে ৬ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
গেয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নেতৃত্বে, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হক ও ফোর্স’সহ একটি আভিযানিক দল শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও তাদের হেফাজত থেকে ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
মোঃ নাজমুল হক বাহার(৫০), কুমিল্লার বরুড়া থানার মইশাইর মৃত জহিরুল হক’র ছেলে এবং রাবেয়া সুলতানা রগুড়ার নামুজা (শাহপাড়া প্রামানিকবাড়ীর) বর্তমান নাটায়পাড়ার মৃত আবুল হোসেন প্রামনিকের মেয়ে ও আব্দুল হান্নানের (তালাকপ্রাপ্তা), বর্তমান স্বামী-শিপন হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।