1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

নদীতে কচুরিপানায় আটকে যুবকের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৮৬ বার পঠিত
সিরাজগঞ্জে নদীতে কচুরিপনায় আটকে মৃত ীুিনসুর রহমান ছবি- সংগৃহিত

ডেস্ক নিউজ ::

সিরাজগঞ্জের কামারখন্দে পুলিশ আতঙ্কে হুরাসাগর নদীতে ঝাঁপ দিয়ে কচুরিপানায় আটকে মো: আনিসুর রহমান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে রায়দৌলতপুর ইউনিয়নের বলরামপুর এলাকায় হুরা সাগর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েচে। সে উপজেলার কর্ণসূতি গ্রামের রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানানো হয়, সকালে বলরামপুর বাজারে হোটেলে খাওয়ার সময় অপরিচিত কয়েক ব্যক্তির সঙ্গে আনিসুরের কথা কাটাকাটি হয়। এ সময় আনিসুর তাদের পুলিশ মনে করে পালানোর উদ্দেশ্যে হুরাসাগর নদীতে ঝাঁপ দেন।

কিন্তু তখন নদীতে প্রচুর কচুরিপানা থাকায় তাতে আটকে মারা যান তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করেন।
নিহতের চাচা রফিক মন্ডল বলেন, গত ৭ ফেব্রুয়ারি আনিসুরের ঘরের পেছন থেকে সালেহা খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃতার স্বজনরা আনিসুরের সম্পৃক্ততা নিয়ে সন্দেহ করছিল। সেই আতঙ্কে মাসখানেক ধরে শ্বশুর বাড়িতে পালিয়েছিল আনিসুর। আজ (৭ মার্চ)হঠাৎ করে অচেনা কেউ তার খোঁজ নিতে এলে সে পুলিশ ভেবে দৌঁড়ে নদীতে ঝাঁপ দেয়।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা ফায়ার স্টেশনে ফোন দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরনবী প্রধান এম-টিভিখবর কে জানান, নদীতে ঝাঁপ দেওয়া আনিসুরের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট নেই। এছাড়া তাকে কোন পুলিশ ধাওয়া দেয়নি। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর