1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

রমজানের শুরুতেই পশ্চিমের আকাশে ব্যতিক্রমী চাঁদ, যা বলছেন বিশেষজ্ঞরা !

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার পঠিত

দীপ্ত নিউজ, নিজস্ব প্রতিবেদক:

প্রথম রমজানে শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা থেকেই পশ্চিমের আকাশে এক ফালি চাঁদের ঠিক নিচে (মাঝ বরাবর) জ্বলজ্বল করতে দেখাযায় শুকতারা। অর্থাৎ চাঁদের একেবারে পাশাপাশি দেখা যাচ্ছে শুক্র গ্রহকে। রাতের আকাশে এত মনোমুগ্ধকর দৃশ্য খুব কমই দেখা যায়। তবে রমজানের শুরুতেই এক দুর্দান্ত দৃশ্যের সাক্ষী হয়েছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই বিষটি ভাইরাল হয়। কাস্তের মতো পাতলা এক চিলতে চাঁদ যেন আরও বেশি লালচে দেখাচ্ছে। দুই মহাজাগতিক বস্তু এদিন প্রায় ৬.৫ ডিগ্রির ব্যবধানে ছিল।

অনেকেই অজান্তে এদিন সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তার ফটো তুলেও পোস্ট করতে শুরু করেন। সেই ছবি দেখে আরও বেশি মানুষ এই দৃশ্য চাক্ষুষ করেছেন।

যদিও এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, চাঁদের ওপর দিয়ে শুক্র গ্রহ পার হয়ে এখন চাঁদের উত্তর দিকে অবস্থান করছে। পরের দিনই অবশ্য এর বর্তমান অবস্থান কিছুটা পরিবর্তিত হবে। চাঁদ সামান্য প্রশস্ত (১২%) হবে। অন্যদিকে শুক্রের আরও উপরে এবং সামান্য বা দিকে সরে যাবে। অর্থাৎ শুক্রবারের মত এতটা কাছাকাছি দেখার সুযোগ আর পাওয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর