1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের! সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার,৩ জেলে কারাগারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি কাজল পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত যেভাবে নায়েব শর্মিষ্ঠার ঘুষ বাণিজ্যের মহারাণী হয়ে ওঠা! কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি

অবশেষে ঈদের আগেই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ১৮০ বার পঠিত
ছবি: সংরক্ষিত

নিয়ম ভাঙলে পুনরায় চলাচল বন্ধের হুশিয়ারী


দীপ্ত নিউজ, সারাদেশ ডেস্ক:

অবশেষে ঈদুল ফিতরের আগেই আগামী ২০ এপ্রিল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে একনেকের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে দেওয়া হবে। তবে মূল সেতুতে নয়, সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলবে।সেতুতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম ভাঙলে পুনরায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

অপরদিকে পদ্মা সেতু চালু হওয়ায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বিপাকে পড়েন মোটরসাইকেলে ঢাকায় যাতায়াত করা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। বেশ কয়েকদিন ধরেই তারা পদ্মা সেতুতে মোটরসাইকেল চলতে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এ নিয়ে রাজধানীর একাধিক স্থানে মানববন্ধনসহ উচ্চ আদালতে রিটও দায়ের করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর