নিজস্ব প্রতিনিধি:
প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে কাশিমনগর যুব সংঘের আয়োজনে ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছ। শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় পাইকগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পিটিডি সুন্দরবন টেকনিক্যাল ভোকেশনাল স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাল বাপ্পীর সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পীর সভাপতিত্বে ও শেখ জিয়াউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার শেখ আবু তাহের, সড়ক ও জনপদ বিভাগের রাজু হালদার, ডাঃ আলী মর্তুজা, সাবেক ছাত্রলীগ নেতা মধু সুদন, মোঃ হাসান, প্রসেনজিৎ হালদার, মঞ্জুরুল ইমাম লিংকন, ফরাদ হোসেন, শেখ জাকির হোসেন, রাজু আহম্মেদ, তন্ময় বাদশা তপু, শেখ মুন্না, মোর্তুজা ইমাম লিটু, শেখ ইমরান হোসেন, শেখ ইমরান হোসেন মান্না, মোঃ আবুল কালাম, মোঃ শানিনুর রহমান, মোঃ মিজানুর রহমান, প্রেমানন্দ হালদার, দীপ্ত হালদার, শেখ রায়হান, শান্তিজুল ইসলাম, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত কাশিমনগরের কৃতি সন্তানরা।
এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপ্পীসহ অন্যান্য বক্তারা স্নেহের শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য ও শিক্ষিত জাতির গুরুত্ব উপস্থাপন করে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার সারথী হিসেবে নিজেদের সে অনুযায়ী প্রস্তুতের আশাবাদ ব্যক্ত করেন।
এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সর্বসম্মতিক্রমে আগামীতে উক্ত ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আরোও বড় পরিসরে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবশেষে উপস্থিত সকলের জন্য দোয়া ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ হুসাইন উক্ত মোনাজাত পরিচালনা করেন।