বাগমারা (রাজশাহী) প্রতিনিধি::
রাজশাহীর বাগমারায় মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের অভ্যাগতপাড়া এলাকায়।
ঘটনায় কানাইশহর শাহাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মকলেছুর রহমান বাদী হয়ে গত ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পাঁচজনকে আসামি করে রাজশাহী জেরা বিজ্ঞ আমলী ২ নং আদালতে একটি মামলা করেছেন। যার মামলা নং – ৪১৩।
ঘটনার পর থেকে মকলেছুর রহমানের সন্তান ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়েছে।
মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকেল ৪ টার দিকে উপজেলার আউচপাড়া ইউনিয়নের হাটগাঙ্গোপাড়া বাজার থেকে অভ্যাগতপাড়ার আলমগীর মাস্টারের গরুর খামারের কাছে পৌঁছলে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মকলেছুর রহমানের গতিরাধ করা হয়। এতে বাঁধা দিতে গেলে মোঃ এমরান আলী (২৫), মোঃ সুমন (২৪), মোঃ কুড়ানু (৪৫), মোঃ খোকন (২২) ও সাগর হোসেন সংঘবদ্ধভাবে মকলেছুর রহমানকে মারপিট শুরু করে এবং তার বুক পকেটসহ পৃথক স্থানে থাকা ব্যবসার ৭০ হাজার ও ১ লক্ষ টাকা মোট ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়।
এসময় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলে তারা তাকে এলাপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করে। এসময় তার আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
ঘটনার শিকার মকলেসুর রহমান অভিযোগ করে বলেন, আসামীদের সাথে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছে। তারা তার ছেলেকে একাধিকবার খুন-জখমের চেষ্টা করেছে। এছাড়া তারা তাকেসহ তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময় নানাবিধ হুমকি-ধামকি দিয়ে আসছে।
যার একপর্যায়ে ২৩ এপ্রিল তারা ঐ ঘটনার জন্ম দেয়। তিনি ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।