খোরশেদ আলম,নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার সময় হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যাল মাঠ প্রাঙ্গণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলুল হক বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এ্যাডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শক মোঃ মজিবুর রহমান।হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শ্রী নিত্য উকিল।
এ সময় উপস্থিত ছিলেন, হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক ফজলুল হক বাচ্চু, সহকারী শিক্ষক আব্দুল গফুর, আজহারুল ইসলাম গৌরাঙ্গ চন্দ্র, বিলকিস আরা খাতুন, সুলতানা পারভীন, আকতারুন্নাহার, জোসনা বানু মিতালী রানী সরকারসহ ছাত্রী অভিভাবকবৃন্দ।