1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকদের পর এবার অভিযোগকারীর স্বামীকে বসাবসির প্রস্তাব অভিযুক্ত শিক্ষক সুধাংশুর লবিষ্ট মোজাফ্ফরের! সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার,৩ জেলে কারাগারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন কয়রায় ৭০ কেজি হরিণের মাংস ফেলে পালালো চোরা শিকারীরা বড়বাড়ি ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি কাজল পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত যেভাবে নায়েব শর্মিষ্ঠার ঘুষ বাণিজ্যের মহারাণী হয়ে ওঠা! কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন  সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ উদ্বোধন খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি

মরিশাসের রাষ্ট্রপতি চার দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১১২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজসিং। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

পৃথ্বিরাজ সিং রূপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়কালে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন।

সফরের প্রথমদিনে বিকেল ৩টায় তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন।

সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন। তিনি আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন।

সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। সফরের তৃতীয় দিনে তিনি রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

১৪ মে সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর