1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

ঘুর্ণিঝড় মোখায় রোহিঙ্গা ক্যাম্পের ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রায় ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

রোববার (১৪ মে) সন্ধ্যায় তিনি গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, ‘মোখা যে শক্তি নিয়ে আঘাত হানার কথা ছিল তা থেকে কম শক্তি নিয়ে আঘাত হেনেছে। সে কারণে ক্ষতি অনেক কম হয়েছে।’

ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে পাঁচশর মতো রোহিঙ্গাদের শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিছু সম্পূর্ণ এবং কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথায় কোথাও ল্যান্ড স্লাইডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও জানান, পূর্ব প্রস্তুতি অনুযায়ী জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) তাদের ওয়ারহাউসগুলোতে শেল্টার কিট মজুদ রেখেছে। সেগুলো আগামীকাল বা পরশু বৃষ্টি থেমে গেলে বিতরণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত কাজ শুরু হবে।

‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে । কেউ কেউ তাদের আত্মীয়-স্বজনদের বাড়িতে চলে গেছে,’ বলেও জাননিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বসবাস করে। এদের মধ্যে প্রায় ৮ লাখ রোহিঙ্গা ২০১৭ সালে মিয়ানমার সেনা অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর