1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের নানাভাই বাহিনীর আত্মসমর্পণ তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা কয়রায় আদিবাসীদের জীবন মান উন্নয়নে কাজ করছে সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থা সৈয়দপুরে দেড় মাসে ৩২ মাদক মামলায় গ্রেফতার ৬১, বিপুল পরিমাণ মাদক উদ্ধার দুই বছর পর বেদকাশীতে ফিরছে ঐতিহ্যবাহী কাছারীবাড়ী বৃক্ষমেলা সৈয়দপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, ১৫ বছরের বঞ্চনা ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক!

প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব : পরিকল্পনামন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৯৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:


২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সার্বিকভাবে গ্রামীণবান্ধব হয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গ্রামের দরিদ্র জনগোষ্ঠির জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতার সংখ্যা ও পরিমাণ বাড়ানো হয়েছে। পাশাপাশি কৃষিখাতে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়ায় গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে বলেও মনে করেন তিনি।

শনিবার (০৩ জুন) রাজধানীর মতিঝিলে চেম্বার ভবনে বাজেট পরবর্তী এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে পিআরআই ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ, এমসিসিআই পরিচালক আদিব এইচ খান, এমসিসিআই সাবেক সভাপতি আনিস উদ দৌলা, আইসিএবির সাবেক সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে পিআরআই চেয়ারম্যান ড. জাহিদী সাত্তার ‘বাজেট ২০২৩-২৪ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষিত’  বিষয়ক বিশ্লেষণধর্মী একটি উপস্থাপনা তুলে ধরেন।

এম এ মান্নান বলেন, কোভিড মহামারি মোকাবিলায় আমরা সারাবিশ্বে প্রশংসা কুড়িয়েছি। এবারের বাজেট যখন দেওয়া হচ্ছে, তখন আমরা একটা খারাপ সময় পার করছি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পর্যায়ে খাদ্য সরবরাহে অনিশ্চয়তা রয়েছে। যুদ্ধের কারণে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বৈশ্বিক সরবরাহ কাঠামো স্থিতিশীলতা হারিয়েছে। এমন সময়ে বাজেট দেওয়া কঠিন কাজ। আমরা  চেষ্টা করছি কিভাবে মানুষকে স্বস্তিতে রাখা যায়।

তিনি বলেন, শস্য বা ধান উৎপাদন যায় বলুন, সার্বিক বিবেচনায় গ্রাম এখনও আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্রে রয়েছে। তাই গ্রামীণ অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখা যায়, সেসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন,‘আমার ব্যক্তিগত মত হলো বাজার সম্পূর্ণভাবে মসৃণ রাখতে হবে। কোন হস্তক্ষেপ সেখানে থাকবে না। তবে মোদ্দা কথা হলো, সরবরাহ শক্তিশালী করা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

আয়কর খাতে রাজস্ব আয় বাড়াতে আগামী অর্থবছরে ট্যাক্স রিটার্ণ প্রিপেয়ার বা টিআরপি এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। বেসরকারি এজেন্ট আয়কর বিবরণী প্রস্তুত ও জমা দেওয়ার ক্ষেত্রে করদাতাদের সহযোহিতা করবে। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটি প্রোগ্রেসিভ ব্যবস্থা। যাকে-তাকে টিআরপি এজেন্ট দেওয়া যাবে না। সাবধানে এটি পরিচালনা করতে হবে।’

তিনি মনে করেন, সারাদেশে একবারে টিআরপি নিয়োগ না দিয়ে প্রথমবছর পরীক্ষামূলকভাবে প্রতিটি বিভাগে নিয়োগ দেওয়া যেতে পারে।

কৃষি, শিল্প ও রেমিটেন্স-এই তিন খাতের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের কৃষি এখন উড্ডীয়ন অবস্থায় রয়েছে, তাই সরকার কৃষি উৎপাদন বাড়াতে সার, বীজসহ অন্যান্য উপকরণ নিশ্চিত করার ব্যবস্থা করেছে।

আয়কর যোগ্য নয়, এমন টিআইএনধারীদের রিটার্ন দাখিলের সঙ্গে ২০০০ টাকা কর জমাদানের প্রস্তাবের সমালোচনা করেন অর্থনীতিবিদ ড. সাদিক আহমেদ ও আদিব এইচ খান। তারা উভয়েই বলেন, করযোগ্য নয়, এমন ব্যাক্তিদের নিকট থেকে ২০০০ টাকা আদায় করা নৈতিকভাবে ঠিক নয়।

আলোচকরা বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করায় সরকারকে ধন্যবাদ জানান।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।(তথ্য সূত্র: বাসস)

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর