1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় হয়রানি ছাড়াই মিলছে ভূমিসেবা, প্রশংসিত ভূমি প্রশাসন বল্লালবাড়িতে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২ শিল্পায়ন হতে হবে পরিবেশবান্ধব: পরিবেশ প্রতিমন্ত্রী মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র 

পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশকে ভারতের অভিনন্দন

  • প্রকাশিত : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৩১ বার পঠিত

আর মাত্র কয়েক মূহুর্তের অপেক্ষা। এরপরই উদ্বোধন করা হবে বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু। এ সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বন্ধুপ্রতিম দেশ ভারত। শুক্রবার (২৪ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন এক বার্তায় এ অভিনন্দন জানায়।

এতে বলা হয়, যুগান্তকারী এ প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

হাইক‌মিশন বল‌ছে, বহুল প্রতীক্ষিত প্রকল্পটির সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ সাফল্য প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে প্রমাণ করে এবং এতে আমাদের দৃঢ় বিশ্বাস ছিল, যা আমরা অবিচলভাবে সমর্থন করে এসেছি, যখন বাংলাদেশ একাই প্রকল্পটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

এতে আরো বলা হয়, পদ্মা সেতু শুধু আন্তঃবাংলাদেশ যোগাযোগকেই উন্নত করবে না, এটি ভারত ও বাংলাদেশের মধ্যের সাধারণ অঞ্চলগুলোকে সংযুক্ত করার ক্ষেত্রে দরকারি লজিস্টিকস ও ব্যবসার জন্য প্রয়োজনীয় গতি দেবে। সেতুটি দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর