1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১

ওয়ানডে’র অধিনায়কত্ব ছাড়লেন তামিম

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

দেড়মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফেরার কথা ছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। তবে এশিয়া কাপে ফিরছেন না তিনি, একইসঙ্গে ওয়ানডের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছেন। তামিমের অনুপস্থিতিতে মেগা আসরটিতে টাইগারদের নেতৃত্বে কে থাকবেন সেটি পরে জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের ফেরা নিয়ে কয়েকদিন ধরে জোর গুঞ্জনের পর বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তামিম। এরপরই এলো এমন সিদ্ধান্ত।

আজ (বৃহস্পতিবার) সাড়ে ৯টায় তামিম ইকবাল নিজেই এই ঘোষণা দিয়েছেন। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় দুপক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তামিম ও পাপন ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

নেতৃত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলছেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পুরো ব্যাপারটা জানিয়েছি উনাকে। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।’

তামিমের অনুপস্থিতিতে ওয়ানডেতে বাংলাদেশের অধিনায়ক কে হবেন এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পাপন বলেছেন, ‘সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। তামিম শুধু এশিয়া কাপে না খেললে সহ–অধিনায়ক লিটন দাসই অধিনায়ক হতেন। এখন যেহেতু তামিম অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন, ব্যাপারটা আর সরল নেই। নতুন অধিনায়ক শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন বাংলাদেশকে।’

অন্যদিকে, এশিয়া কাপে না খেললেও ওয়ানডে বিশ্বকাপে তামিমকে দেখা যাবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। টিম ম্যানেজমেন্ট আশা করছে, তামিম বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরে কোমরের চোটে ভুগছিলেন বাংলাদেশের এই দেশসেরা ওপেনার। যা নিয়ে সম্প্রতি তিনি যুক্তরাজ্যে একজন মেরুদন্ড বিশেষজ্ঞেরও শরণাপন্ন হয়েছিলেন। প্রথমে তার অস্ত্রোপচারের কথা থাকলেও, ৩-৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়ার আশঙ্কায় ইনজেকশন নিয়ে খেলার সিদ্ধান্ত নেন তামিম। তবে এখনও পুরোপুরি ফিট না হওয়ায় তিনি এশিয়া কাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর