1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১

কাশিমপুর কারাগারে অসুস্থ দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঢাকায় হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৩০ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদী কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৩ আগস্ট) বিকেলে তিনি কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম।

জেলা প্রশাসক বলেন, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীকে বিকেল ৫টায় হাসপাতালে আনা হয়েছিল। পরে তার উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ বন্দি আছেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রোববার বিকাল তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর