1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে নবীন বরণ সম্পন্ন ভূল অপারেশনে জীবন গেল পাইকগাছার সাধনের, তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধের নির্দেশ কপিলমুনিতে গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা, রক্তাক্ত অবস্থায় উদ্ধার কয়রায় নাশকতা মামলায় ইউপি সদস্যসহ ৩ আ’লীগ নেতা কারাগারে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি কর্তৃক নগরীতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে— কেসিসি প্রশাসক

অসুস্থ সাংবাদিকদের সুস্থ্যতা কামনায় এমইউজে’র দোয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত
Khulna-10885

খুলনা ব্যুরো::


মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য, ইউএনবির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সাবেক নির্বাহী সদস্য হারুন অর রশীদ, এমইউজে খুলনার সিনিয়র সদস্য দি নিউ নেশনের খুলনা প্রতিনিধি মুনির উদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য দৈনিক নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী ও দৈনিক অনির্বাণের চীফ ফটো সাংবাদিক আবুল হাসান শেখের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) মাগরিব বাদ এমইউজে খুলনার উদ্যোগে খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাবেক নির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত, মাশরুর মুর্শেদ, মাকসুদ আলী, নাজমুল হক পাপ্পু, আমিরুল ইসলাম, আশরাফুল ইসলাম নূর, এম এ আজিম, হাসানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপরেল্লিখিত সাংবাদিকদের সুস্থতা ও নিহত শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিন, মরহুম সম্পাদক ও ইউনিয়নের সাবেক সভাপতি কামরুল মুনীর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, সরদার আব্দুস সাত্তার, কাজী আমান উল্লাহ, এস কে মহবুব হোসেন, মোক্তার আহমেদ, বুলু আহমেদ ও কে এম আমিনুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন এমইউজে খুলনার নির্বাহী সদস্য মূহাম্মদ নূরুজ্জামান।

এ সময় তিনি সকল সাংবাদিক ও তাদের পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ দেশবাসীর মঙ্গল কামনা করেন। গত জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আওয়ামী ফ্যাসিবাদের হাতে গত বছর যারা নিহত ও শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। খবর বিজ্ঞপ্তির।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর