1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি. কে শামীমের জামিন লাভ

  • প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত
samim-3991

দীপ্ত নিউজ ডেস্ক:


অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এস.এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি.কে শামীমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এ,এস,এম, আবদুল মোবিন এবং বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার এর বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জি.কে শামীমের পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ফিদা এম. কামাল। তাকে শুনানিতে সহযোগিতা করেন এডভোকেট বি.এম. ইলিয়াস কচি এবং এডভোকেট মো: নাজমুস সাকিব। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সামিরা তারানুম রাবেয়া (মিতি)।

শুনানিতে ফিদা এম. কামাল বলেন, শামীমের অস্ত্রের লাইসেন্স ছিল যা বিচারিক আদালত রায়েও উল্লেখ করেছেন। কিন্তু তারপরও তাকে সাজা দেয়া হয়েছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা, ২০১৬ এর ২৫ বিধির লঙ্ঘন দেখিয়ে, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (ই) ধারা মোতাবেক যা সম্পূর্ণ অবৈধ। কেননা নীতিমালার লঙ্ঘনের জন্য অপরাধ সংঘটিত হয় না তথা সাজা দেয়া যায় না। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত বছর ২৫শে সেপ্টেম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল নং ৪ এর বিচারক শেখ সামিদুল ইসলাম অস্ত্র মামলায় এই সাজা দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর