1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার হবে- সৈয়দপুরে মির্জা ফখরুল ইসলাম

  • প্রকাশিত : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৩ বার পঠিত
saidpur-9845
মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ন্যায্য অধিকারের দাবীতে গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুলি করে শিক্ষার্থীসহ শতশত মানুষকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাদের দোসরদের বিচার হবে।

বিদেশে পালিয়ে থেকে ১৫ আগস্টকে কেন্দ্র করে যত ষড়যন্ত্রই করা হোক না কেন, তাদের সে ষড়যন্ত্র বিএনপিসহ ছাত্র জনতা কখনই সফল হতে দিবে না। এজন্য সবাইকে রাজপথে থাকতে হবে। গণহত্যার দায় থেকে তারা রক্ষা পাবেনা। বাংলার মাটিতে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি পেতেই হবে।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত দলের এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথাগুলো বলেন তিনি।

শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আকতার,সাধারণ সম্পাদক শেখ বাবলু,সিনিয়র সহ সভাপতি ওসমান গণি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, যুগ্ম আহবায়ক রিজওয়ান আক্তার পাপ্পু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দল নেতা আরমান,জেলা তাতীদলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।

প্রধান অতিথি মির্জা ফখরুল আরও বলেন, পলাতক হাসিনা ও তার ছেলে জয় বিদেশে থেকেই এখনও নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা পূর্বের মতই মিথ্যেচার করে জনগণকে বিভ্রান্ত ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। পরাজিত শক্তি যেন কোনভাবেই আমাদের বিজয়কে নস্যাৎ করতে না পারে।

তিনি বলেন, বৃহৎ দল হিসেবে বিএনপির দায়িত্ব অনেক। দেশবাসীও গণতন্ত্র পূন: প্রতিষ্ঠার জন্য বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই আমরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে। এজন্য শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হয়ে দলের নেতাকর্মীদের একসাথে অবস্থান করার আহবান জানিয়ে তিনি বলেন, কারও ফাঁদে পা না দিয়ে সুসংগঠিত হয়ে সংখ্যালঘু ভাইদের পাশে দাড়াতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকতে হবে। একইসাথে ১৪ ও ১৫ আগস্ট রাজপথে বিএনপির সকল নেতাকর্মীকে সজাক থেকে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ীঘর নিরাপত্তা দেবেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, সাবেক এমপি বিলকিস ইসলাম স্বপ্না ও আলহাজ্ব শওকত চৌধুরী, বিএনপি নেতা বজলার রহমান, জিয়াউল হক জিয়া, জেলা বিএনপির অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, প্রচার সম্পাদক আবু সরকার, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ডালিম, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম সরকার মিজু, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, জেলা মহিলা দলের সভাপতি, রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রুপা বেগমসহ বিএনপি ও অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

মতবিনিময় শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের বাড়িতে যান। এদিকে মতবিনিময় শেষে সৈয়দপুর জেলা বিএনপির নেতৃত্বে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর