1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় ব্যাঙের ছাতার ন্যায় গড়ে উঠেছে অবৈধ আইসক্রিম ফ্যাক্টরি, জনস্বাস্থ্য চরম ঝুঁকিতে খুলনায় এক গ্রাম, এক শিল্প বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কয়রার তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
samnagar-16793
  • আক্তারুল ইসলাম ::

সাতক্ষীরার শ্যামনগরে নিখোঁজ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চার স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন)) গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ছাত্রীরা হলো- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল হালিম গাজীর মেয়ে মোছা. আশামনি (১৬), মো. মুত্তাসিনের মেয়ে মোছা. দিঘি ইসলাম (১৬), মো. আজমলের মেয়ে মোছা. আজমিরা এবং মো. অহিদুল ইসলামের মেয়ে মোছা. ছামিয়া। তারা সবাই স্থানীয় নওয়াবেঁকী ছবিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চার ছাত্রী প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু স্কুল ছুটির পরও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে একই দিন বিকেলে ছাত্রীরা নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের অভিভাবকরা শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগ পাওয়ার পরপরই শ্যামনগর থানার একটি বিশেষ পুলিশ দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ছাত্রীদের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের বাসিন্দা ও একই বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. ছনিয়ার বাড়ি থেকে নিখোঁজ চার ছাত্রীকে উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ফলে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চার ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা যায়।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ছাত্রীরা থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ায় অভিভাবকরা শ্যামনগর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর