- নিজস্ব প্রতিনিধি ::
সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাপের বাড়ি বেড়াতে আসা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী কন্যাশিশু উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভিকটিমের পিতা মীর আক্কাস আলী বাদী হয়ে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনাটি বৃহস্পতিবার( ১৮ই জুন) দুপুর দুইটার সময় তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কানাইদিয়া গ্রামের শেখপাড়াস্থ মরহুম মমতাজ আলীর স্ত্রী অরুনা বেগমের সাথে পার্শ্ববত্বী হাফিজুর রহমানের সাথে জমি জমার নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন উভয়পক্ষের বাক বিতর্কের এক পর্যায়ে হাফিজুর রহমান তার স্ত্রী ও ছেলে বিধবা অরুনা বেগমের ঘিরা- ভেড়া ভেঙ্গে তাকে মারতে উদ্যত হয়।
এসময় চাচিকে বাঁচাতে এগিয়ে যান বাপের বাড়িতে বেড়াতে আসা গৃহবধূ আশামনি ও তার ছোট বোন কেয়া মনি। বিধবা অরুনা বেগমকে মারতে না পেরে ক্ষিপ্ত হয়ে হাফিজুর রহমান তার স্ত্রী ও ছেলে মিলে ঠেকাতে যাওয়া আশামনির উপরে আক্রমণ করে উপুর্যপরি পিটিয়ে জখম করে। তার কোলে থাকা চৌদ্দ মাসের কন্যা শিশুকে ছুড়ে ফেলে দেয়। কন্যা শিশুর উপরে এমন আক্রমণাত্মক হামলা করায় প্রতিবেশীরা ক্ষিপ্ত হলে হাফিজুর রহমান পালিয়ে যায়।
পরে প্রতিবেশীদের সহযোগিতায় আশামনি ও তার শিশু কন্যা সন্তানকে নিয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এই বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা শুনেই ওসিকে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি। তিনি আরো বলেন,আগামীকাল সকালে ঘটনাস্থলে যেয়ে শুনে বুঝে এর একটা বিহিত করবেন বলেও জানান ।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জানান অভিযোগ পেয়েছি তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।