1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

আন্দোলনে উসকানির অভিযোগে আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৬৭ বার পঠিত
andalib-pertha-9602

দীপ্ত নিউজ ডেস্ক::


বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মনিরুল ইসলাম। তবে কোন মামলায় ও কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।

এর আগে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বুধবার রাত ১টায় বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিবি সূত্রে জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। এরইমধ্যে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পার্থর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ায় তাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর