1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম

ইফতারে শাহরুখ-সালমানের দ্বন্দ্ব মেটানো বাবা সিদ্দিকি খুন

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
shahrukh-salman-baba-10647

মুম্বাইয়ের পূর্ব বান্দ্রায় নিজ ছেলের অফিসের বাইরের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে। তার উপর গুলি চালায় তিন দুষ্কৃতীরা। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাবেক এই মন্ত্রীকে মৃত বলে ঘোষণা করা হয়।

তার এই মৃত্যুতে শোক নেমে এসেছে বলিউডে। কারণ বলিউডের সঙ্গে সম্পর্ক ছিল বাবা সিদ্দিকির। বিশেষ করে সালমান ও শাহরুখ ছিলেন তার পছন্দের দু’জন মানুষ। এই দুই নায়কের মাঝে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়েছিলেন তিনিই।

এদিন বাবা সিদ্দিকির মৃত্যুর খবর পেয়ে বিগবসের শুটিং বাতিল করে তড়িঘড়ি করে হাসপাতালে যান সালমান খান। চোখমুখ থমথমে ছিল তার। সিদ্দিকির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অভিনেতা সঞ্জয় দত্তেরও। এদিন হাসপাতালে ছুটে আসেন তিনিও। পাশাপাশি দেখা মিলেছে অভিনেত্রী শিল্পা শেঠিরও।

বিনোদন জগতের মানুষদের সঙ্গে নিত্য উঠাবসা ছিল বাবা সিদ্দিকির। বিপুল সম্পত্তির মালিক বাবা সিদ্দিকি। একটা সময় নিজেও অভিনয়ের দুনিয়ার মানুষ ছিলেন। তবে রাজনীতিক হিসাবেই পরিচিতি পেয়েছেন। সালমান থেকে শাহরুখ, ক্যাটরিনা থেকে প্রীতি জিন্টা-বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে হাজির থাকতেন বলিউডের প্রথম সারির তারকারা।

২০১৪ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমনাকে বুকে টেনে নিয়েছিলেন শাহরুখ। যেটা আগে থেকেই নাকি পরিকল্পনা ছিল সাবেক মন্ত্রীর। ইফতার পার্টিতে শাহরুখের পাশে বসেছিলেন সালমানের বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান।

পার্টিতে আমন্ত্রিত সালমান টেবিলের কাছে আসার আগে শাহরুখ , সেলিম খানের সঙ্গে গল্প করছিলেন। সালমান হেঁটে আসতেই শাহরুখ উঠে দাঁড়ান এবং একে অপরকে আলিঙ্গন! ব্যাস, এক চুটকিতেই বলিউডের দুই সুপারস্টারে বড় বিরোধ নিমেষে শেষ হয়। এরপর দুজনকেই বুকে টেনে নেন বাবা সিদ্দিকি।

ইন্ডিয়া টিভি নিউজ জানাচ্ছে, এই হত্যকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, ‘ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই উত্তরপ্রদেশ ও হরিয়ানার বাসিন্দা। তৃতীয় অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। তাকে শিগগির ধরে ফেলবে মুম্বাই পুলিশ।’

এদিকে দীর্ঘদিন ধরে সালমান খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর