1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শার্শায় ২ শিশু সন্তানকে হত্যার পর পিতার আত্মহত্যা! সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী: কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মাদক চোরাচালান বন্ধে মাদকদ্রব্য অধিদপ্তরকে ঢেলে সাজানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক স্ত্রীকে ভিডিও কলে রেখে মালয়েশিয়া প্রবাসী ক্রেন চালকের আত্মহত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত
17313

শার্শা প্রতিনিধি:


মালয়েশিয়ায় প্রথম স্ত্রীর সাথে কলহের জের ধরে ভিডিও কলে থাকা অবস্থায় মনিরুল ইসলাম (৩৫) নামে এক প্রবাসী
বাংলাদেশি আত্মহত্যা করেছেন। মালয়েশিয়ায় কর্মস্থলে থাকা একটি ক্রেনের সাথে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত মনিরুল যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল্লাহর ছেলে। তিনি বিগত দুই বছর ধরে মালয়েশিয়ায় ক্রেন চালক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে মনিরুলের সাথে তার প্রথম স্ত্রী খাদিজা খাতুনের (৩০) বিবাহবিচ্ছেদ ঘটে। খাদিজা শার্শা ব্র্যাক অফিসের সামনের রেললাইন এলাকার জুব্বার আলীর মেয়ে। প্রথম স্ত্রীর সাথে তালাকের পর মনিরুল মাটিপুকুরিয়া গ্রামের তাইজেল ইসলামের মেয়ে তাসলিমা খাতুনকে (২৭) বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী তাসলিমার ঘরে
তাসকিন (৭) নামে এক ছেলে এবং তাবাসসুম (৪) নামে এক মেয়ে সন্তান রয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, বিগত ছয় মাস আগে দ্বিতীয় স্ত্রী ও স্বজনদের না জানিয়ে গোপনে প্রথম স্ত্রী খাদিজাকে পুনরায় ফোনে
বিয়ে করেন মনিরুল। এরপর থেকেই তিনি দেশের বাড়িতে পরিবারের সাথে যোগাযোগ কমিয়ে দেন। গতকাল কোনো এক বিষয় নিয়ে খাদিজার সাথে তার তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খাদিজাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে রেখেই মনিরুল নিজের কর্মস্থলের ক্রেনের সাথে গলায় রশি দিয়ে আত্মহনন করেন।

ঘটনার খবর দেশে পৌঁছালে নিহতের গ্রাম পান্তাপাড়ায় শোকের ছায়া নেমে আসে। দ্বিতীয় স্ত্রী তাসলিমা ও দুই শিশুসন্তানের
কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা। স্থানীয়রা নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি ও কূটনৈতিক সহায়তা দাবি করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর