1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১০১ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। তার দল পিটিআই কর্মী-সমর্থকরা বিক্ষোভ করেছেন। এদিকে, পিটিআই নেতাকর্মীদের বিক্ষোভ-প্রতিবাদ দমাতে শহরে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লাহোরের পূর্বাঞ্চলে ইমরান খানের বাসভবনের পাশেই জড়ো হয়ে বিক্ষোভ করছেন পিটিআই নেতাকর্মীরা। সেখানেও বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করছে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় এর আগে কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গেলে আদালতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

এদিন আল-কাদির ট্রাস্ট মামলার শুনানিতে অংশ নেন ইমরান খান। কিন্তু জামিনের আগেই তাকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্স।

পিটিআই’র সহসভাপতি ফাওয়াদ চৌধুরী টুইটারে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে।

পিটিআই নেতা আজহার মাশওয়ানি অভিযোগ করেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। এর প্রতিবাদে দলটি তাৎক্ষণিকভাবে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বলে জানিয়েছেন তিনি। পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে এক ভিডিওবার্তায় বলেন, তারা (রেঞ্জার্স) এখন ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। ওরা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।

পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর