1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

  • প্রকাশিত : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
iran-3893

দীপ্ত নিউজ, আন্তর্জাতিক::


সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাতে ইসরায়েলের বিমান হামলায় বিপ্লবী গার্ডের ওই দুই সদস্য নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

বিপ্লবী গার্ডের দুই সদস্যের মৃত্যুর ঘোষণা দিয়ে আইআরজিসি বলেছে, মোহাম্মদ আলী আতাই শুরচেহ ও পানাহ তাগিজাদেহ সিরিয়ায় একটি ‘‘পরামর্শক মিশন’’ পরিচালনার সময় নিহত হয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী হামলা চালিয়ে তাদের হত্যা করেছে বলে দাবি করেছে আইআরজিসি।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের কিছু এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। এতে বেশ কিছু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

অজ্ঞাত সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলছে, গোলান মালভূমি থেকে দামেস্কের আশপাশের এলাকা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুলি চালিয়ে কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইসরায়েলি হামলায় কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারকে সহায়তা করে আসছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া ফিলিস্তিনি স্বাধীনতাকামীগোষ্ঠী হামাস ও লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম প্রধান পৃষ্ঠপোষকও ইরান। গাজায় ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে লেবাননের হিজবুল্লাহ।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর