1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত
jessore-16668
  • উত্তম চক্রবর্তী।।

পবিত্র ঈদুল আযহার উপলক্ষে আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের খালিয়া সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ঈদের পরের দিন থেকে শুরু কালারখাল মাঠ প্রাঙ্গণে ‘ঈদ আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় ছিল নানা ধরনের মজার ও আকর্ষণীয় খেলা ছোট ছেলেদের ৫০ মিটার দৌড়, পুকুরে হাঁস ধরা, মেয়েদের সুই সুতা, হাঁড়ি ভাঙ্গা, বিবাহিত ও অবিবাহিত ছেলেদের দড়িটানা, তৈলাক্ত কলাগাছে ওঠা, বেলুন ফাটানো ও ফুটবল খেলা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

jessore-16669

খেলাগুলো উপভোগ করতে আশপাশের গ্রাম থেকেও অনেক মানুষ নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মোট বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে অনেক প্রতিযোগী পুরস্কৃত হন।

jessore-16670

খেলাকে ঘিরে ঈদের আনন্দে মেতে ওঠেন এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন এলাকাবাসীর মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।‌ এমন আনন্দঘন আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবে। তাই প্রতিবছর যেন এ ধরনের খেলাধুলা অব্যাহত থাকে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর